মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন এক প্রবাসী। তার নাম সুনীল কুমার সদাশিবন। তিনি ভারতের নাগরিক।

৫২ বছর বয়সী সুনীল কুমার গত ১ জুলাই অনুষ্ঠিত ‘লাকি ডে’ ড্র-তে বিজয়ী নম্বর মিলিয়ে সর্বোচ্চ তিন কোটি দিরহামের পুরস্কার জিতে নেন। গত পাঁচ সপ্তাহের মধ্যে তিনি দ্বিতীয় ব্যক্তি, যিনি এই জ্যাকপট জিতলেন।

পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে সুনীল কুমার বলেন, প্রথমবার টিকিটের নম্বর দেখে তিনি বিশ্বাসই করতে পারেননি। পরে আবার নম্বর মিলিয়ে দেখার পর নিশ্চিত হন যে তিনিই বিজয়ী।

আমিরাতের লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই এই লটারিতে দু’জন তিন কোটি দিরহামের এবং একজন ৫০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন। ফলে দেশজুড়ে লটারিটির জনপ্রিয়তা বাড়ছে।

প্রতি বুধবার ও শনিবার রাত ৯টা ৩০ মিনিটে ‘লাকি ডে’ ড্র অনুষ্ঠিত হয়। প্রতিটি ড্র-তে তিন কোটি দিরহামের প্রথম পুরস্কারের পাশাপাশি ৫০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়া তিনজন ‘লাকি চান্স’ বিজয়ী প্রত্যেকে পান ৫০ হাজার দিরহাম করে।

আয়োজকদের মতে, মাত্র ৫০ দিরহামের একটি টিকিটই একজনের জীবন বদলে দিতে পারে। সুনীল কুমারের জয় তারই একটি উদাহরণ।

আমিরাতের লটারি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তাদের সব কার্যক্রম দেশটির জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত লটারি ব্যবস্থা নিশ্চিত করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: গালফ নিউজ

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৬,/রাত ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit