শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা

দেবীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৪ Time View

দেবীগঞ্জ (পঞ্চগড়)সংবাদদাতা : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দেবীগঞ্জ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দেবীগঞ্জের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দেবীগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী উন্নয়ন কর্মকর্তা নিহার রঞ্জন রায়। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা সমবায় কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, কেন্দ্রীয় সমবায়সমিতির পরিদর্শক রাসেল ইসলাম এবং সুফলভোগী খলিলুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সুফলভোগী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি বিভিন্ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সমবায়ভিত্তিক উন্নয়ন, কৃষি সম্প্রসারণ ও পরিবেশ সংরক্ষণে গাছ লাগানোর গুরুত্বও তুলে ধরেন তারা। আলোচনা সভা শেষে বিআরডিবির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পল্লী উন্নয়ন বোর্ডের সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit