রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সেনাপ্রধান হিসেবে প্রথম বক্তব্যে জেনারেল শেঠ বলেন, দায়িত্ব গ্রহণের মুহূর্তটি তার জন্য ‘অত্যন্ত গর্ব ও বিনয়ের’। তিনি ‘দায়িত্ব, সম্মান এবং সবার আগে দেশ’—এই আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমি দায়িত্ব, সম্মান এবং সবার আগে দেশের আদর্শের প্রতি অটল প্রতিশ্রুতি নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছি।’ একই সঙ্গে সেনাবাহিনীর নেতৃত্ব দেয়ার সুযোগ করে দেওয়ায় তিনি ভারতের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান।
 
জেনারেল শেঠ দেশের সেবায় আত্মোৎসর্গকারী সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের সাহস ও নিঃস্বার্থ আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের সেনাসদস্যদের অনুপ্রাণিত করবে।
 
দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ভবিষ্যতের যুদ্ধ ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।
 
ভারতীয় সেনাবাহিনীকে ‘যুদ্ধপ্রস্তুত ও অভিজ্ঞ বাহিনী’ হিসেবে উল্লেখ করে জেনারেল ধীরাজ শেঠ বলেন, যুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় প্রযুক্তি, উদ্ভাবন এবং সমন্বিত সক্ষমতার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি।
 
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৬,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit