শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

বিশ্বকাপের আগে যে মাইলফলকের সামনে মেসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫১ Time View

ডেস্কনিউজঃ আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য লিওনেল মেসিকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৩৮ বছর বয়সী ফুটবল জাদুকর মেসির এটি ষষ্ঠ বিশ্বকাপ হতে যাচ্ছে। এর মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পুরুষ ফুটবলার হিসেবে এই অনন্য কীর্তি গড়বেন তিনি। আলবিসেলেস্তেদের হয়ে ১৯৮ ম্যাচ খেলা মেসি বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেললে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন।

কাতারের বিশ্বজয়ী স্কোয়াডের ১৭ জন সদস্য ধরে রাখা হয়েছে উত্তর আমেরিকার এবারের আসরে। এমিলিয়ানো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল ও এঞ্জো ফার্নান্দেজদের মতো পরীক্ষিত তারকারা দলে আছেন। তবে স্কালোনির এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক অভিজ্ঞ ডিফেন্ডার মার্কুস আকুনার বাদ পড়া। তার জায়গায় ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। এছাড়াও দলে জায়গা হয়নি তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার। অন্যদিকে তরুণ প্রতিভা নিকো পাজ, ভালেন্তিন বার্কো ও জুলিয়ানো সিমেওেনেরা প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।

সম্প্রতি ইন্টার মায়ামির ম্যাচে মেসির চোটের গুঞ্জন ছড়ালেও ক্লাব নিশ্চিত করেছে তা কেবলই পেশির ক্লান্তি। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

কিউএনবি/বিপুল/২৯.০৫.২০২৫/বিকাল ৩.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit