সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফের যুদ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: হুঁশিয়ারি ইরানের

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর পুনরায় সংঘাত শুরু হলে তা শত্রুপক্ষের জন্য নতুন ধাক্কা বয়ে আনবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের এই মন্তব্য এমন সময় এলো, যখন ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চুক্তিতে পৌঁছাতে দুই থেকে তিন দিন সময় দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান এবং ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে আরও অনেক চমক অপেক্ষা করছে।

আরাঘচি বলেন, যুদ্ধবিমান ক্ষতি সংক্রান্ত মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি নিশ্চিত করেছে যে, ইরানি বাহিনীই প্রথম একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

পোস্টে তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীই প্রথম একটি বহুল প্রচারিত এফ-৩৫ বিমান ভূপাতিত করেছে বলে নিশ্চিত করা হয়েছে। অর্জিত শিক্ষা ও জ্ঞানের আলোকে, যুদ্ধে প্রত্যাবর্তন আরও অনেক চমক নিয়ে আসবে।

ট্রাম্প যদি আবারও ইরানে নতুন করে হামলা পুনরায় শুরু করে তেহরানের সেনাবাহিনী ‘নতুন ফ্রন্ট’ খোলার হুমকিও দিয়েছে।এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে।

অন্যদিকে, ইসরাইলের হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে।

এছাড়া, গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আরও একটি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত ৬১টি নৌযান আটক করা হলো।

সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/ ২০ মে ২০২৬,/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit