রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

শার্শায় ৭ বছরে শিশুকে ধর্ষষন চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুলপালা-গাতীপাড়া (গুচ্ছগ্রাম) এলাকায়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবুল গাজী (৬০) কে আটক করেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ২০, তাং ১৪/০৪/২৬।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। প্রতিবেশী হওয়ার সুবাদে সে অভিযুক্ত বাবুল গাজীকে ‘মামা’ বলে সম্বোধন করত এবং মাঝে মাঝে তাদের বাড়িতে যাতায়াত করত। সোমবার (১৩ এপ্রিল) দুপুর অনুমান ২টার দিকে বাবুল গাজী মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে খাটের উপর শুয়ে কার্টুন দেখার একপর্যায়ে বাবুল গাজী শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।

এ ব্যাপাওে জানতে চাইলে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে আসামী বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit