বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ডলার-স্বর্ণ দ্বৈরথে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো কি বিপদে? মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’

ঝটপট মেকআপ তোলার ৪ সহজ উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

লাইফ স্টাইল ডেস্ক : রূপবিশেষজ্ঞরা বলছেন, সহজ ও সঠিক উপায়ে মেকআপ তোলার জন্য সর্বমোট চারটি উপাদানের প্রয়োজন হবে আপনার। এগুলো হলো নারিকেল তেল, ফেসওয়াশ, ফেসপ্যাক ও টোনার। এই ৪ উপাদান দিয়ে সহজেই মেকআপ তুলতে প্রথমে বেছে নিন প্রাকৃতিক উপাদান নারিকেল তেলকে।

একগুচ্ছ তুলা বা ফেসিয়াল টিস্যু দিয়ে প্রথমে পুরো মুখ ওয়াইপ করুন। এরপর তুলা বা সে টিস্যুর ওপর দিন নারিকেল তেল। নারিকেল তেল দিয়ে পুরো মুখ ওয়াইপ করে হাতে তেল লাগিয়ে পুরো মুখে ২ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর একটি ভালো ব্র্যান্ডের ফেসওয়াশ দিয়ে পুরো মুখ ধুয়ে নিন।
 
এবার ফেস প্যাক ব্যবহার করা পালা। বাড়িতে কার্যকরী একটি ফেসপ্যাক তৈরি করতে চালের গুঁড়ার সঙ্গে গুঁড়া দুধ ও চিনি মিশিয়ে নিন। এক টুকরো লেবুর রস তাতে মিশিয়ে মুখে স্ক্রাব করুন। লেবুর খোসা দিয়েও এ স্ক্রাব করতে পারেন।

পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে এবারে টোনার লাগান। টোনার হিসেবে গোলাপজল সারা মুখে মেখে এর ওপর ভালো ব্র্যান্ডের একটি ময়েশ্চারাইজার লাগান। মেকআপ তোলার পর এ ময়েশচারাইজার ক্রিম ত্বকের সুরক্ষা হিসেবে কাজ করবে। তাই ত্বকের যত্নে ৪ উপায়েেই মেকআপ তুলতে চেষ্টা করুন। তা না হলে ত্বকে দেখা দিতে পারে দীর্ঘকালীন ব্রণ, ছোপ ছোপ কালো দাগের সমস্যা।  

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit