বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের বেপরোয়া ড্রাইভিং করায় টাইগার উডসের লাইসেন্স স্থগিত পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে এক লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২ পাঁচ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের বড় বার্তা ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩ প্রস্তাব অনুমোদন বিডব্লিউসিসিআই’র ইবিটি কার্যক্রমে ৪৬ হাজারের বেশি নারীর প্রশিক্ষণ সম্পন্ন রাতের মধ্যে ঝড়ের আভাস সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী রাশিয়ার সহায়তায় শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

কোমরে ছিল আড়াই কোটি টাকার স্বর্ণের বার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ দল সীমান্তবর্তী দর্শনায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মো. আলমগীর খান (৫৫) নামের একজনকে প্রায় আড়াই কোটি টাকার ১০টি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি। তিনি দামুড়হুদা উপজেলার  দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে। সোমবার ভোর ৬টার দিকে দর্শনা আন্তর্জাতিক স্টেশন থেকে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় সীমান্তবর্তী শহর দর্শনা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এ সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ  টহল দল দর্শনা আন্তর্জাতিক স্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় একজন চোরাচালানিকে থামতে বললে সে বিজিবি দেখে দৌড়ে পালাতে চেষ্টা করে। বিজিবি তাকে ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপ দ্বারা মোড়ানো দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সর্বমোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবিব অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন আনুমানিক ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। জব্দকৃত মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit