শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

আলোচনা শুরু হতেই ডোনাল্ড ট্রাম্পের পোস্ট, ‘ভয়াবহভাবে হারছে’ ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে লিখেচনেন, ‘চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে হারছে।’

স্থানীয় সময় শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই আলোচনা শুরু হয়। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।
ট্রুথ সোশ্যালে দেওয়া দীর্ঘ এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘গণমাধ্যম ইরানের বিজয়ের কথা বলতে ভালোবাসে। অথচ বাস্তবে সবাই জানে তারা (ইরান) হারছে এবং খুব বড়ভাবে হারছে।’ তিনি আরও লেখেন, ‘তাদের (ইরানের) নৌবাহিনী শেষ, বিমান বাহিনী শেষ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নেই, রাডার ব্যবস্থা ধ্বংস, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলোসহ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- তাদের নেতারা আর আমাদের মধ্যে নেই, আল্লাহর প্রশংসা!’
ইরানের পক্ষ থেকে সমুদ্রে মাইন পুঁতে রাখার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন বিশ্বজুড়ে বিভিন্ন দেশের স্বার্থে হরমুজ প্রণালিতে পুতে রাখা মাইন অপসারণের কাজ শুরু করেছে।’

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৬,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit