রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

ইরান ও সৌদির পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ফোনালাপ করেছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে হওয়া এই আলোচনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মন্ত্রী আলাপে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা নিয়ে আলাপ করেছেন। এছাড়া এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃস্থাপনের জন্য উত্তেজনা কমানোর উপায় নিয়েও আলোচনা হয়। ইরান-যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর এই আলোচনা অনুষ্ঠিত হলো। 

২৮ ফেব্রুয়ারি থেকে হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। এই হামলার ফলে সৌদি আরবের একমাত্র অপরিশোধিত তেল রপ্তানির পথ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়। 

গত মাসে প্রিন্স ফয়সাল সতর্ক করে বলেন, ইরানের হামলা সৌদি আরব ও প্রতিবেশী দেশের সঙ্গে যেকোনো বিশ্বাসকে ধ্বংস করেছে। তিনি আরও বলেন, ইরান কখনও সৌদি আরবের কৌশলগত অংশীদার ছিল না।

ফোনালাপের এই উদ্যোগ অঞ্চলটিতে উত্তেজনা কমাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুনভাবে স্থাপন করতে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।  রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনা বাড়াতে এটি ভূমিকা রাখতে পারে।

সূত্র: দ্য ন্যাশনাল

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit