শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম

ইসরায়েলে ইরানের বিমান হামলা, আহত ১৬

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। বুধবার ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং নিকটবর্তী বনেই ব্রাক শহরে এই হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম (এমডিএ) জানিয়েছে, আহতদের মধ্যে ১০ বছর বয়সী এক কন্যাশিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গোলার আঘাতে শিশুটির শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

এমডিএ আরও জানিয়েছে, বাকি আহতদের আঘাত তুলনামূলকভাবে মাঝারি বা সামান্য এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবারের এই আকস্মিক হামলায় ওই এলাকাগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে দেখা যায়। 

ঘটনার পর থেকেই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৬,/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit