বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৮ জনকে কুপিয়ে আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীসহ একই পরিবারের আটজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বলাকইড় গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, একটি তুচ্ছ বিষয় নিয়ে গালিগালাজকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। একই গ্রামের সাইদ মোল্যার ছেলে সাকিবকে গালিগালাজ করেন বোরহান মোল্যার ছেলে তুরজা মোল্যা। এ বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে তুরজা মোল্যার নেতৃত্বে লেলিন, বোরাত, তোরাপ ও সোহরাবসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাকিবের পরিবারের ওপর হামলা চালায়। তারা সাকিব ও তার স্বজনদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে রয়েছেন শহীদ মোল্যা, তার মা পাচি বেগম, বড় বোন কামনা বেগম, তৌহিদ মোল্যাসহ আরও কয়েকজন।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হলেও তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মুক্তা বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৬,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit