সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নরসিংদীতে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী 
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৬ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীতে পৃথক স্থান হতে শিশুসহ দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর ছাদ থেকে এক শিশুর মরদেহ ও একই দিনে সদর উপজেলার বাগহাটা খিদিরপুরের একটি টেক থেকে এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতের স্বজন ও পুলিশ জানায়, রায়পুরায় নিখোঁজের একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ প্রতিবেশীর ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।
গতকাল শনিবার সকালে শিশু আব্দুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় জিডি করা হয়।রবিবার (১৫ মার্চ) সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।এদিকে নরসিংদী সদর উপজেলার বাগহাটা খিদিরপুরের একটি টেক থেকে মাহাবুব (৩৭) নামে এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাহাবু্ব সদর উপজেলার কুরেরপাড় এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং একজন পেশাদার প্রাইভেটকার চালক ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, বেশকদিন ধরেই একটি প্রাইভেটকার কেনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মাহাবুব। গতকাল শনিবার রাতে দেড় লাখ টাকাসহ রজব আলী, লিডার দিপু, শাওনসহ কয়েকজনের সাথে বের হয়েছিলেন। পরে রাতে আর বাড়ি ফিরে আসেননি তিনি। রাতেই পু্লিশের সহায়তা নিলেও খোঁজ মেলেনি তার। সকালে সদর উপজেলার বাগহাটা খিদিরপুর এলাকার একটি টেক থেকে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। এসময় তার সাথে থাকা দেড়লাখ টাকাসহ তিনটি মোবাইল ফোন পাওয়া যায়নি।নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, দুটি ঘটনা সম্পর্কেই পুলিশ অবগত। ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এসব ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৬,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit