রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য নতুন দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ৭(১) অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (যুগ্মসচিব) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। নিয়োগপ্রাপ্ত প্রসিকিউটররা হলেন, মার্জিনা রায়হান (মদিনা) এবং মোহাম্মদ জহিরুল আমিন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তারা উভয়ই ডেপুটি অ্যাটর্নি জেনারেল-এর সমান পদমর্যাদা, রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে মার্জিনা রায়হান নাটোর জেলার স্থায়ী বাসিন্দা এবং তিনি ২০০০ সালের ১৮ জুন হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

অন্যদিকে, মোহাম্মদ জহিরুল আমিন কুমিল্লা জেলার বাসিন্দা এবং তিনি ২০১০ সালের ৩০ ডিসেম্বর হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit