মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : বহু দিন ধরেই বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। সম্প্রতি আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে বেশিরভাগ সময় দূষণের মাত্রা বেশিই থাকছে। আজ বৃহস্পতিবার সকালে ২৪৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৫৫৯ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। পাকিস্তানের শহর লাহোর রয়েছে তৃতীয় অবস্থানে, যার স্কোর ২৪৫। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, যার স্কোর ২৩৪। দূষিত শহরের ১৯৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। আর ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের  রাজধানী দিল্লি, যার স্কোর ১৯১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit