শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে নিজ বাড়ির রান্নাঘরে চা তৈরির সময় আগুনে দগ্ধ হয়ে ফরিদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ফরিদা বেগম উপজেলার রাজাপুর থানাধীন আরুয়া এলাকার মৃত ওয়াজেদ আলী খলিফার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে নিজ বসতঘরের রান্নাঘরে মাটির চুলায় চা তৈরির সময় তার পরিহিত কাপড়ে আগুন ধরে যায়। এ সময় তার চিৎকারে মেয়ে আখি আক্তার (২৩) দ্রুত এগিয়ে গিয়ে পানি ঢেলে আগুন নেভান। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরবর্তীতে সেখান থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি রেখে চিকিৎসা চলাকালে সোমবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই রবিউল ইসলাম জানান, এ ঘটনায় রাজাপুর থানায় কোনো মামলা, সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ হয়নি। নিহতের ভাইয়ের ছেলে মাহমুদুল হাসান শাওন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদনে বর্তমান ও ভবিষ্যতে এ বিষয়ে কোনো মামলা বা আইনি সহায়তা গ্রহণ করবেন না মর্মে জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit