শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

নরসিংদীতে মেডিকেল কলেজ,বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি  

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে খায়রুল কবির খোকন বলেন, নির্বাচিত হলে নরসিংদী সদরের শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরে আধুনিক প্রযুক্তিনির্ভর কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করে কর্মক্ষম যুব সমাজকে বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি ও মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। নরসিংদী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা এবং মাধবদী পৌরসভায় আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে একটি মাস্টারপ্ল্যান গ্রহণ করা হবে।

খায়রুল কবির খোকন জানান, উভয় পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, খাল খনন, প্রশস্ত সড়ক নির্মাণ, আধুনিক লাইটিং ব্যবস্থা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, যানজট নিরসন, সামাজিক নিরাপত্তা জোরদার, সহনীয় পৌর কর নির্ধারণ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সনদসহ সকল নাগরিক সেবা সহজীকরণ করা হবে। নরসিংদীকে শিল্পবান্ধব শিল্প নগরী হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া “সমন্বিত চর উন্নয়ন প্রকল্প” গ্রহণ করে চরাঞ্চলের সড়ক, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন, দলগত ও পারিবারিক আধিপত্য নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং ফেরি চলাচলের উদ্যোগ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, শিশু-কিশোরদের শিক্ষা ও মেধা বিকাশে খেলার মাঠ ও চিত্তবিনোদন কেন্দ্র স্থাপন করা হবে। ইউনিয়ন ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো দুর্নীতিমুক্ত করে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা, টিকাদান কার্যক্রম জোরদার এবং গ্রামভিত্তিক নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ নিশ্চিত করা হবে।

এছাড়াও আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি তাঁদের স্মরণে একটি স্মৃতি জাদুঘর নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। দলের পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের সম্মানী ভাতা ও উৎসব ভাতা প্রদানের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে বলে উল্লেখ করেন খায়রুল কবির খোকন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, হারুন অর রশিদ, এম. এ জলিল, গোলাম কবির কামাল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, নাসিক আহমেদ আনন্দসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit