রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিদেশি পর্যটকদের আগাম হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুন-জুলাইয়ে ফুটবল বিশ্বকাপের আসর বসবে তিনটি দেশে। তবে টুর্নামেন্টের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে হবে বলে দেশটির দিকেই তাকিয়ে অধিকাংশ ফুটবলসংশ্লিষ্টরা। বিশেষত, সেখানকার অভিবাসন নীতিমালা এবং সেটিকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে চলমান অস্থিরতার কারণে দেশটি এখন আলোচনার কেন্দ্রে।

এরই মাঝে বিশ্বকাপের ভেন্যু শহর ফ্লোরিডাকে ‘অনিরাপদ গন্তব্য’ বলে বিদেশি ভ্রমণকারীদের হুঁশিয়ারি দিয়েছে একাধিক সংস্থা। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার একাধিক নাগরিক ও মানবাধিকার সংগঠন সম্মিলিতভাবে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ফ্লোরিডায় ভ্রমণে সতর্কতা জারি করেছে।

তাদের অভিযোগ- কড়াকড়ি অভিবাসন আইন প্রয়োগের কারণে আন্তর্জাতিক পর্যটকদের ক্ষেত্রে বর্ণভিত্তিক প্রোফাইলিং, ত্রুটিপূর্ণ আটক এবং সেখান তেকে বিতাড়নের ঝুঁকি বাড়তে পারে। সে কারণে ফ্লোরিডায় গমনেচ্ছুদের সতর্কতা অবলম্বনের অংশ হিসেবে সবসময় পরিচয়পত্র, নিজ নিজ কনস্যুলেটে ভ্রমণ পরিকল্পনার নিবন্ধন-সংক্রান্ত কাগজপত্র রাখতে বলা হয়েছে।
অবশ্য সতর্কতা দেওয়ার পাশাপাশি আইন প্রয়োগ প্রক্রিয়া জবাবদিহি ও স্বচ্ছতার জায়গা না পৌঁছা পর্যন্ত ফ্লোরিডায় ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনারও আহবান জানান তারা। গণমাধ্যম ও নাগরিক অধিকার সংগঠনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে ফ্লোরিডা ইমিগ্র্যান্ট কোয়ালিশনের নির্বাহী পরিচালক টেসা পেটিট এক বিবৃতিতে বলেন, ‘ফ্লোরিডা এখন আন্তর্জাতিক পর্যটকদের জন্য নিরাপদ গন্তব্য নয়। দর্শনার্থী ও বাসিন্দাদের কারণ ছাড়াই আটক করা হতে পারে এবং চেহারা, ভাষা কিংবা উচ্চারণের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা হতে পারে তাদের।’
তবে ভিন্ন কথা বলছেন ট্যুরিজম সংস্থা ‘ভিজিট ফ্লোরিডা’র প্রেসিডেন্ট ও সিইও ব্রায়ান গ্রিফিন। তার মতে- ‘এসব পরামর্শ হাস্যকর এবং দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। যার মাধ্যমে অকারণে আমাদের রাজ্য ও শিল্পখাতের ক্ষতি করতে চায়। আইনসম্মতভাবে আগত দর্শনার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ফ্লোরিডা প্রতিদিন লক্ষাধিক ভ্রমণকারীকে স্বাগত জানায় এবং এখানকার বাসিন্দা ও পর্যটক সবার জন্যই বিশ্বকাপ উদযাপনের কেন্দ্র হতে প্রস্তুত। দর্শনার্থীরা ফ্লোরিডায় আনন্দদায়ক, নিরাপদ ও সহজ ভ্রমণ অভিজ্ঞতা পাবেন।’
অবশ্য কেবল ফ্লোরিডা-ই নয়, অভিবাসন বিরোধী নীতিমালার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। যার রেশ ধরে মিনেসৌটা অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে আন্দোলনরত দু’জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে সবমিলিয়ে রয়েছে ৭টি ম্যাচ।
সবমিলিয়ে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি স্টেডিয়ামে হবে। এই প্রথম বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ইভেন্টে ৪৮টি দল অংশ নিতে যাচ্ছে। টুর্নামেন্টটি নিয়ে উন্মাদনার মাঝে চলমান নানা অস্থিরতা নিয়েও ভাবতে হচ্ছে ফুটবলভক্তদের।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit