রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান সুপার লিগ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করেছে বার্সেলোনা। অবশ্য মাস তিনেক আগেই সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল কাতালান ক্লাবটি। ২০২১ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

শনিবার বার্সা নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় সুপার লিগ প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ক্লাবগুলো এই প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করছে।’ গেল বছর অক্টোবরে ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছিলেন, উয়েফার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনে (ইসিএ) যোগ দিতে চান তারা।
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস এবং বেশ কিছু ইংলিশ ক্লাব নিয়ে সুপার লিগ শুরুর ঘোষণা দেন লস ব্লাঙ্কোসদের সভাপতি ফ্লোরেন্তিন পেরেজ। সে সময় ক্লাবগুলোকে ইসিএ থেকে বাদ দেয়া হয়েছিল।
ফিফা ও উয়েফা এবং তাদের বেশ কিছু অঙ্গসংগঠনের বাধা ও সমর্থকদের কড়া সমালোচনার মুখে ৪৮ ঘণ্টার মধ্যেই সুপার লিগ থেকে সরে দাঁড়ায় ৯টি ক্লাব। পরবর্তীতে ক্লাবগুলোকে ইসিতেও পুনরায় যুক্ত করা হয়।
গেল বছর জুনে জুভান্টাস সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে। শনিবার বার্সা সরে দাঁড়ানোর পর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদই শুধু সুপার লিগের সাথে যুক্ত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit