স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক হয়েছিল তিনটি। তার মধ্যে প্যাট কামিন্স একাই দুবার এই কীর্তি গড়েছিলেন। আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান।
২০২২ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন কার্তিক মিয়াপ্পান। ওই আসরেই নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন আয়ারল্যান্ডের জস লিটল। তার আগের বছর কাগিসো রাবাদা ইংল্যান্ডের বিপক্ষে, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেন। আর ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার ব্রেট লি।
কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:০০