রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

দেশীয় মাছ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মৎস্য পরিচালক এসএম রেজাউল করিম

রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ Time View
রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি : বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুরে পর্যন্ত জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মৎস্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এসএম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রংপুর বিভাগ মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আয়নাল হক এবং প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল আকন্দ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম রেজাউল করিম বলেন, “দেশী মাছ রক্ষায় প্রতিটি স্তরে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমিষের চাহিদা পূরণের মাছের বিকল্প নেই। এজন্য সবাই সবার অবস্থান থেকে দেশীয় মাছ রক্ষায় এগিয়ে আসুন।”

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit