শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন ল্যাভরভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে মস্কো শহরের উত্তর-পশ্চিম প্রান্তের একটি আবাসিক ভবনে গুলিবিদ্ধ হন রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। 

রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো জানন, ঘটনাটিকে হত্যাচেষ্টা হিসেবে বিবেচনা করে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। তিনি বলেন, ‘ভুক্তভোগীকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
 
লেফটেন্যান্ট জেনারেল আলেক্সেয়েভ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর (জিআরইউ) প্রধান পরিচালন বিভাগে একজন শীর্ষ কর্মকর্তা। এটি সাম্প্রতিক সময়ে রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর চালানো হামলার ধারাবাহিক ঘটনার সর্বশেষ ঘটনা।
 
২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে সংঘটিত নার্ভ এজেন্ট হামলার ঘটনায় জিআরইউ জড়িত থাকার অভিযোগের পর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় পড়েছিলেন আলেক্সেয়েভ।
  
ইউক্রেন যুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২২ সালে মারিউপোল অবরোধের সময় ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। এছাড়া ২০২৩ সালের জুনে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের নেতৃত্বে স্বল্পস্থায়ী বিদ্রোহের সময় তাকেও আলোচনার জন্য পাঠানো হয়েছিল।
 
মস্কোর ভোলোকোলামস্কোয়ে হাইওয়ের একটি আবাসিক ভবনে সংঘটিত এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনও জানা যায়নি। অতীতে রাশিয়ার সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হওয়া কয়েকটি হামলার দায় ইউক্রেন স্বীকার করেছিল।
 
আলেক্সেয়েভের গুলির ঘটনাটি এখনও তদন্তাধীন। এর মধ্যেই এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। তবে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
 
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষাপটে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit