শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

নরসিংদীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ Time View
আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাঁশগাড়ি ইউনিয়ন ও শ্রীনগর ইউনিয়নের চর এলাকায় যৌথ বাহিনীর ডমিনেশন টহল পরিচালনা করা হয়।

শুক্রবার সকালে বিজিবির রায়পুরা ক্যাম্প কমান্ডার মেজর শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ১২ ল্যান্সারস, বর্ডার গার্ড বাংলাদেশ (৬৩ বিজিবি) এবং রায়পুরা থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগর ইউনিয়নের কয়েকটি সন্দেহভাজন বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এ সময় টেঁটা ও অন্যান্য ধারাল অস্ত্র, শটগানের দুটি খালি খোসা, একটি চেইন ও রড দিয়ে তৈরি চাবুক এবং দেশীয় শটগানের দুটি ব্যারেল জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চরাঞ্চলসহ পুরো উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে যৌথ বাহিনীর টহল, তল্লাশি ও ডমিনেশন অপারেশন অব্যাহত থাকবে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণ যেন নিরাপদ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit