স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচের সবকটিতেই জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলীয় সাফল্যে ভরপুর এমন টুর্নামেন্টে দারুণ এক রেকর্ড গড়েছেন সোবহানা মোস্তারি।
বাংলাদেশের আর কোনো ব্যাটার এক সিরিজে বা টুর্নামেন্টে ২০০ রানও করতে পারেননি। এর আগে রেকর্ডটি ছিল নিগার সুলতানা জ্যোতির। ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে ৫ ম্যাচে ১৮০ রান করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া ২০১৯ বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচে ১৫৬ রান করেছিলেন সানজিদা ইসলাম।
শুধু রানের সংখ্যায় নয়, রান করার ধরনেও নজর কেড়েছেন সোবহানা। এই টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট ১৪৫.৫৫। বাংলাদেশের বাস্তবতায় যে কোনো মানদণ্ডে যা দুর্দান্ত। বাংলাদেশের হয়ে কোনো সিরিজ বা টুর্নামেন্টে একাধিক ইনিংস খেলে অন্তত ১০০ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড এটিই।
এ আসরেই ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে রান করে সোবহানার পর জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার। আগের রেকর্ডটি ছিল নিগারের, ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সেই স্ট্রাইক রেট ছিল মাত্র ১১১.৮৮।
কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:২১