শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল আ’লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥

ছেলের হাতে মা খুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ Time View
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলায় মানসিক রোগী ছেলের হাতে মায়ের মর্মান্তিক হত্যার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার বৈদারাপর মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)।

অভিযুক্ত ছেলে সাগর (৩২), পিতা আহম্মদ খান। তিনি তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। প্রতিবেশী নান্নু খান দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বিষয়টি জানতে পেরে ঝালকাঠি সদর থানা পুলিশকে খবর দেন। স্থানীয়দের ভাষ্যমতে, সাগর মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং আগে থেকেই অস্বাভাবিক আচরণ করতেন।

পাশের ঘরের বাসিন্দা আবদুল খালেক খান জানান, সাগর প্রায়ই মাকে মারধর করতেন। অপর প্রতিবেশী সাহিদা আক্তার বলেন, ঘটনার সময় মানসিক রোগী সাগর হাতে দা নিয়ে মাকে কুপিয়ে আঘাত করে। শেফালী বেগম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, নিহতের মরদেহ প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit