সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

আশা করি ইরানে হামলা চালাতে হবে না: ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক পদক্ষেপের হুমকির পাশাপাশি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ না নেওয়া নিয়ে আশাবাদী তিনি। ট্রাম্প বলেন, ‘আমার প্রথম মেয়াদেই আমি মার্কিন সেনাবাহিনীকে আরও জোরদার করে গড়ে তুলেছিলাম। এখন আমাদের একটি বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ ইরানের দিকে এগোচ্ছে। আশা করি, আমাদের এটি ব্যবহার করতে হবে না।’

গত কয়েকদিনে মধ্যে ইরানের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা বা তিনি পরিকল্পনা করছেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি আলোচনা করেছি এবং এ নিয়ে পরিকল্পনাও রয়েছে। হ্যাঁ, আমাদের বিশাল এবং অত্যন্ত শক্তিশালী রণতরী ইরানে যাচ্ছে। তবে আমাদের যদি সেগুলো ব্যবহার না করতে হয়, তা হলেই ভালো!’

ইরানের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি রুখতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী ব্যবস্থা নিতে প্রস্তুত। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এখনো বিকল্পগুলো পুনর্বিবেচনায় রেখেছেন।

ইরান ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ৪৮ ঘণ্টার মধ্যে ইউএস নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের সংখ্যা দাঁড়াল ছয়টিতে। এছাড়া ওই অঞ্চলে বর্তমানে একটি বিমানবাহী রণতরী ও আরও তিনটি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল 

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৬,/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit