সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

রোহিত শর্মাকে পেছনে ফেলে সবার শীর্ষে স্টার্লিং

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : চূড়ায় বসার আগে রোহিত শর্মার সঙ্গে স্টার্লিং একই কাতারে ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসরে যাওয়া রোহিত খেলেছেন ১৫৯টি টি-২০ ম্যাচ। আজ দুবাইয়ে নেমে রেকর্ড গড়া স্টার্লিং খেললেন ১৬০ ম্যাচ। অবশ্য রেকর্ডের ম্যাচটিতে আইরিশ ক্রিকেটার বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। প্রথম দুই বলে চার হাঁকিয়ে তৃতীয় বলেই ক্যাচ আউট হন।

তার দল নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে করেছে ১৭৮ রান। এরমধ্যে রস অ্যাডায়ারের ৩৯, লর্কান টাকারের ৩৮, বেঞ্জামিন ক্যালিজের ২৬, কার্টিস ক্যাম্ফারের ২৫ ও ডকরেলের ২২ রান। ১৫০ বা তার বেশি আন্তর্জাতিক টি-২০ খেলা ক্রিকেটারের সংখ্যা মাত্র ৩। তৃতীয়জন স্টার্লিংয়ের সতীর্থ ডকরেল। ২০১০ সালে অভিষেকের পর তিনি এখন পর্যন্ত খেলেছেন ১৫৩ ম্যাচ। মোহাম্মদ নবি ১৪৮, জস বাটলার ১৪৪ ও মাহমুদউল্লাহ খেলেছেন ১৪১ ম্যাচ।

ম্যাচ খেলার হিসাবে সবার শীর্ষে থাকা স্টার্লিং রান করার হিসাবে আছেন সেরা চারে। ১৩৪.৭৯ স্ট্রাইকরেট ও ২৬.৫৩ গড়ে ৩৮৭৪ রান করেছেন তিনি। বাবর আজম ৪৪৫৩ রান নিয়ে সবার শীর্ষে। রোহিত শর্মা ৪২৩১ ও বিরাট কোহলি ৪১৮৮ রান করেছেন। জস বাটলারের রানের সংখ্যা ৩৮৬৯।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit