রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

দেশে ফিরেছেন সাবিনারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের নারী দল ইতিহাস সৃষ্টি করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। সাবিনা খাতুনের নেতৃত্বে দলটি দক্ষিণ এশিয়ার সেরাদের মুকুট মাথায় নিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশে ফিরেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যেই তাদের সংবর্ধনার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন নারী ফুটসাল দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বিশেষ ছাদখোলা বাসে করে হাতিরঝিল পর্যন্ত প্রদক্ষিণের আয়োজন করা হয়েছে।

রাতের আয়োজনেও গ্র্যান্ড রিসিপশন অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ক্রীড়া সচিব। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়নদের জন্য জলসীড়িতে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে এবং তারা গুলশানের একটি হোটেলে অবস্থান করবেন।

টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে খেলে বাংলাদেশ ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্র নিয়ে ১৬ পয়েন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ভুটান ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রানার্সআপের গৌরব অর্জন করে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit