শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

প্রেক্ষাগৃহে চলছে সালমান শাহর সিনেমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : আজও তার সিনেমা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় মহাসমারোহে। সম্প্রতি আবারও প্রেক্ষাগৃহে ফিরেছে তার সিনেমা। ক্ষণজন্মা এই নায়কের সিনেমা নিয়ে নতুন আয়োজন সাজিয়েছে লায়ন সিনেমাস।

পুরান ঢাকার বাবু বাজার ব্রিজ সংলগ্ন এই মাল্টিপ্লেক্সে ‘ফিরে দেখি সালমান শাহ’ শীর্ষক আয়োজনে প্রদর্শিত হচ্ছে বেশকিছু সিনেমা। এর মধ্যে রয়েছে ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’। সিনেমাগুলো পরিচালনা করেছেন যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ। 

এ আয়োজন নিয়ে এক ভিডিওবার্তায় লায়ন সিনেমাস বলে, ‘কিছু নায়ক সিনেমায় আসেন, আর কিছু নায়ক বদলে দেন পুরো চিত্রজগতটাই। সালমান শাহ ঢাকাই সিনেমার সুপারস্টার, যার নাম পুরো একটি প্রজন্মের অনুভূতি হয়ে উঠেছিল, যার বিদায় আজও কাঁদায় লাখ-লাখ সিনেমাপ্রেমীদের।’  

আয়োজকরা জানান, ফিরে দেখি সালমান শাহ শুরু হয়েছে গত ২৩ জানুয়ারি, চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন থাকছে একটি সিনেমার দুটি শো। নব্বইয়ের দশকে বাংলা সিনেমায় রুচিশীল ও আধুনিক ধারার নায়ক হিসেবে তিনি তরুণ প্রজন্মের কাছে স্বপ্নের নায়ক হয়ে ওঠেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় এই জনপ্রিয় অভিনেতা রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন, যার মৃত্যুতে আজও শোকাহত তার ভক্তরা।

 

 

কিউএনবি/খোরশেদ/২৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit