শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

পাকিস্তান বিশ্বকাপে না খেললে সম্প্রচারকারীরা পথে বসবে : সাবেক ক্রিকেটার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার দাবি আইসিসির কাছে গ্রহণযোগ্যতা পায়নি। তাদেরকে সরিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা। এরই জেরে পাকিস্তানও বিশ্বকাপে না খেলার চিন্তাভাবনা করছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, বৈশ্বিক ইভেন্টে তাদের অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাদের সরকার। ইতোমধ্যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে নানান নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে আইসিসি। তবে তাদের অনুপস্থিতিতে ব্রডকাস্টাররা চরম ক্ষতিগ্রস্ত হবে মনে করেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।

পাকিস্তান অংশ না নিলে বিশ্বকাপ গুরুত্ব হারাবে বলে মত দিয়েছিলেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। এবার পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার ও কোচ যেন তাতে সায় দিলেন। বাসিত হুঁশিয়ারি করলেন এই বলে যে, পাকিস্তান যদি সরে দাঁড়ায় তাহলে বহুল আকাঙ্ক্ষিত ভারতের সঙ্গে তাদের ম্যাচ না হওয়ায় বিশ্বকাপ ক্ষতিগ্রস্ত হবে।

গেম প্ল্যান ইউটিউব শো-তে বাসিত বললেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে সম্প্রচারকারীরা পথে বসবে। পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তাহলে কোন দল তাদের পরিবর্তে খেলবে? ভারত যদি তাদের পরিবর্তিত দলের বিপক্ষে খেলে, তাহলে কি ভারত বনাম পাকিস্তান ম্যাচের মতো একই আকর্ষণ সেই ম্যাচ ঘিরে থাকবে?’

পিসিবি প্রধানের প্রশংসা করে বাসিত বলেছেন, সাম্প্রতিক সংবাদ সম্মেলনে মহসিনের মন্তব্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। তার কথা, ‘সংবাদ সম্মেলনে মহসিন নাকভি যা বলেছেন, তাতে দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের বিশ্বকাপ খেলা নিয়ে সরকারকে জিজ্ঞাসা করব।

এই শব্দচয়ন আইসিসির জন্য সবকিছু কঠিন করে তুলেছে। পাকিস্তানের উচিত হবে না বয়কট করা কারণ আমাদের ভারতে খেলতে হবে না। কিন্তু আমাদের সরকার যদি বলে, বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে তাদের পাশে থাকতে হবে, তখন আমরা কী করবো?’

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit