রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: নবীউল্লাহ নবী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে অবহেলিত রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারীরা ঘরে, রাস্তাঘাটে এবং কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা ও মাথা উঁচু করে মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।

শনিবার মহিলা দল ও স্থানীয় মা-বোনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নবীউল্লাহ নবী বর্তমানে সমাজে নারী ও কন্যাশিশুদের ওপর ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে একটি বিশেষ মহল সমাজে পরিকল্পিতভাবে নারীবিদ্বেষী সংস্কৃতি প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে নারী ও কন্যাশিশু নির্যাতনের হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এই বিষবাষ্পকে এখনই রুখে দিতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইনের প্রয়োগই যথেষ্ট নয়, বরং সামাজিক প্রতিটি প্রতিষ্ঠানকে সোচ্চার হতে হবে। বিশেষ করে নারীবিদ্বেষী যেকোনো অপপ্রচার ও কুসংস্কারকে কঠোর হস্তে দমন করা এখন সময়ের দাবি।

দেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে নবীউল্লাহ নবী আরও বলেন, বিএনপি সবসময়ই নারীর ক্ষমতায়ন ও অধিকারে বিশ্বাসী। আমরা রাষ্ট্রকাঠামোর প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। নারীকে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অধিকারসম্পন্ন নাগরিক এবং মর্যাদাশীল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit