বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

‘তারেক রহমানকে দেখে খুব খুশি লাগছে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা জেলার কসবা থানার জগন্নাথপুর থেকে চট্টগ্রামরে পলোগ্রাউন্ডের সমাবেশে এসেছেন ইউনূস সরকার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে নিয়ে এসেছিলেন বিশাল একটি প্ল্যাকার্ড। তিন দিন আগেই পৌঁছেছিলেন পলোগাউন্ডের সমাবেশ স্থলে। 

রোববার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে তার সঙ্গে কথা হয় সভাবেশ স্থলের পেছনের অংশে। ইউনূস সরকার বলেন, আমি এসেছি দেশ নেতা আমাদের নন্দিত নেতা তারেক রহমানকে একনজর দেখার জন্য। তিন দিন আগেই আমি চট্টগ্রামে পৌঁছে গেছি। অপেক্ষায় ছিলাম তাকে একনজর দেখতে। আজ দূর থেকে হলেও তাকে দেখেছি। এতে আমি অনেক খুশি হয়েছি। আমার আমা পূর্ণ হয়েছে। আমার প্রত্যাশা তারেক রহমানের মাধ্যমে এদেশের ভাগ্যের পরিবর্তন হবে। 
দেশের উন্নয়নে বিএনপিকে আগামী নির্বাচনে জয় পেতে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি জিয়াউর রহমানকে ভালোবাসি। আমি বিএনপির জন্য অনেক জেল-জুলুম সহ্য করেছি। আমার প্রত্যাশা তারেক রহমান আমার দুঃখ-দুর্দশার প্রতি দৃষ্টি দেবেন। অতীতে বিএনপির আমলে দেশের অনেক উন্নয়ন হয়েছে। গুম-খুনের কোনো ঘটনা ঘটেনি। মানুষ ন্যায়বিচার পেয়েছিল সমাজের সব ক্ষেত্রে। 

তিনি বলেন, আমি চাই বিএনপি আবার দেশের হাল ধরুক। এই দলের নেতৃত্বে আছেন তারেক রহমান। শহিদ জিয়া খালেদা জিয়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের সমস্যার সমাধান হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আমি সমাবেশে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit