বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

স্কটল্যান্ডই বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে তাদের বিকল্প হিসেবে কোন দলকে নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত নয়। তবে পরবর্তী সেরা র‌্যাংকিংধারী হিসেবে স্কটল্যান্ডের নাম শোনা যাচ্ছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিক না হলেও প্রায় নিশ্চিত।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে ক্রিকেট স্কটল্যান্ডের (সিএস) কাছে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। কিন্তু মঞ্চ প্রস্তুত। বাংলাদেশের বিকল্প হিসেবে এই সহযোগী দেশের নাম ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।
ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এই ওয়েবসাইট জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে। অবশ্য বাংলাদেশ কি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে কি না, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ (শনিবার) দেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিসিবি কর্মকর্তারা দেখা করবেন। তবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ইউনুস ও আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে কি না, তা এখনো অজানা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, বাংলাদেশ ভারতের বিশ্বকাপ বয়কটই করতে যাচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit