শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় জামায়াতের পথসভায় দেশ শতভাগ দূর্নীতি চাঁদাবাজ মুক্ত হবে ও কৃষক ভাইয়েরা বিনাসুদে ঋণ পাবেন ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জামায়াতের নির্বাচনী প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শহরের প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত ও দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ।

পথসভায় বক্তৃতা করেন লন্ডনের জামায়াত নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান, খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী সাংবাদিক রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারী সাবেক পৌরপ্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, ও মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা শাহ আলম, পৌর জামায়াতের আমীরমাওলানা আব্দুল খালেক, কামিল মাদ্রসার মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মাওলানা আলী আকবর, উপজেলা সাবেক জামাতের আমীর হাফেজ আমীন উদ্দীন, শিবির নেতা আবু সাঈদ প্রমুখ।

প্রধান অতিথি ডাক্তার মোসলেহ উদ্দিন তার বক্তৃতায় বলেন, আগামী নির্বাচনে জামায়াত যদি সরকার গঠন করতে পারে তাহলে দেশ শতভাগ দূর্নীতিমুক্ত হবে। এদেশে এক টাকাও চাঁদাবাজি চলবে না। মানুষ তাদের অধিকার ফিরে পাবে। শিশু এবং বৃদ্ধরা বিনামুল্যে স্বাস্থ্যসেবা পাবে। কৃষক ভাইয়েরা বিনাসুদে ঋণ পাবেন। শিক্ষিত যুবকেরা বেকার অবস্থায় কর্জে হাসানা পাবে। চাকুরির বাজারে বিপ্লব সৃষ্টি হবে ইনশাআল্লাহ। পথসভা শেষে বিরাট এক গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit