বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়ায় ছাত্রদলের দোয়া ও মিলাদ  

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ। রাতে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদদীন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনায় যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন তালুকদার এর উদ্যোগে এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় ছাত্র দলের যুগ্ম-আহবায়ক সেলিম রেজা। অন্যান্য নেতাকর্মী সহ আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সাথে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ধানের শীষ প্রতীকের বিজয় কামনায় দোয়াও করা হয়।  

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক শাওন তালুকদার বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তিনি আজ আমাদের মাঝে নেই। তিনি চলে যাওয়াতে আমরা ব্যথিত। প্রিয় নেত্রী আমাদের ছেড়ে গেলেও তিনি রেখে গেছেন তার যোগ্যতম উত্তরসূরী। যিনি বাংলাদেশে এসে ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন। সবশেষে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ধানের শীষ মার্কায় ভোট কামনা করেন শাওন তালুকদার। 

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit