শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

পাগল ছদ্মবেশে ৬ মার্ডারের সাইলেন্ট কিলার গ্রেফতার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে পাগলের ছদ্মবেশে ৬ মার্ডারের ঘটনায় সাইলেন্ট কিলার সম্রাট নামের মানুষিক ভারসাম্যহীন এক যুবককে গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে সাভার মডেল থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে সাভার মডেল থানার সামনে থেকে এই সাইলেন্ট কিলারকে গ্রেফতার করা হয়।  

এবিষয়ে সংবাদ সম্মেলন করেন সাভার মডেল থানা। সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচজন ও সাভার বাজার বাসস্ট্যান্ডে একজনসহ মোট ছয়জনকে হত্যা করেছে সম্রাট। ছয়জনের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেলেও বাকি পাঁচজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

১ দিনের  রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। ডিমান্ড মঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদে জানা যাবে কি কারণে সে সিক্স মার্ডার করেছে। এসময় তার কাছে থাকা দিয়াশলাই, মাফলার ও মোবাইল ফোন জব্দ করেছেন পুলিশ। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করছেন পুলিশ। সিসি টিভির ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit