শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ছয় দশকে বহু কাজ, তবু কীসের আক্ষেপ অমিতাভ বচ্চনের?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ Time View

বিনোদন ডেক্স : বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন আশির কোঠা ছাড়িয়েছেন অনেক দিন হলো। তবে বয়সের ভারে কাবু হওয়ার মানুষ নন তিনি। এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন শাহেনশাহ। ছয় দশক আগে বড়পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক মাধ্যমে তিনি সমানতালে কাজ করেছেন।

তার টেলিভিশন শো কেবিসির জনপ্রিয়তা প্রশ্নাতীত। তবে নানা মাধ্যমে কাজ করার জন্য নিজেকে যেভাবে তিনি পরিবর্তন করেছেন, সেটি করতে গিয়ে ক্লান্ত এবং শ্রান্ত হয়েছেন  বিগবি। তবে নতুন নতুন মাধ্যমের সঙ্গে নিজেকে কীভাবে মানিয়ে নিয়েছেন, এবার সেটাই বললেন এ কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা। 

অমিতাভ বচ্চন বলেন, তিনি আসলে এই বদলে যাওয়ার সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে চেয়েছিলেন। তবে এই কাজটি যে বেশ কঠিন, সেটাই মনে হয়েছে তার। নিজের ব্লগেও তিনি সে কথাই লিখেছেন। তবে তার আক্ষেপও রয়েছে। এ শাহেনশাহ বলেন, যদি এটা আগে থেকেই শিখতে পারতাম, তাহলে ভালো হতো।

 

 

 

 

কিউএনবি/মহন/ ১৭ জানুয়ারি ২০২৬,/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit