বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের স্বীকৃতি পেলেন মো: বাবুল আক্তার

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার। এর আগে তিনি টানা ছয় বার ভূরুঙ্গামারী উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন । শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও কার্যকর নেতৃত্বের স্বীকৃতি স্মরুপ এবছর তাঁকে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের পুরস্কার দেয়া হয়।

দুধকুমার নদী বেষ্টিত সোনাহাট চর অঞ্চলের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় একসময় মেয়েদের লেখাপড়ার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। বাল্যবিবাহ ছিল এ অঞ্চলের নিত্য দিনের ঘটনা। এই সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এলাকার শিক্ষার উন্নয়নে ১৯৯৯ সালে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সোনাহাট মহাবিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ বাবুল আক্তার অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, তাঁর নেতৃত্বে সোনাহাট ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে ফলাফলে ৯ বার প্রথম এবং জেলা পর্যায়ে একবার প্রথম স্থান অর্জন করেছে।

কলেজ প্রতিষ্ঠার আগে তিনি প্রায় দুই বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং পাঁচ বছর একটি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে অধ্যক্ষ মোঃ বাবুল আক্তারের সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়টি ‘চরের বাতিঘর’ হিসাবে খ্যতি লাভ করেছে। একাডেমিক রেজাল্ট উন্নয়ন, পরিচ্ছন্ন ক্যাম্পাস, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠদানের সুযোগ, চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ, গ্রামের মেয়েদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়মিত হোম ভিজিটের মতো উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে তিনি বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সম্মিলিত শিক্ষক পরিষদের উপজেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে তাঁর এই স্বীকৃতি চর ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে তাঁর নেওয়া উদ্যোগগুলোকে পুরো জেলায় অনুকরণীয় করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit