শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

অর্থ-অস্ত্র দিয়ে ইসরাইলকে সহায়তা করেছে আরব আমিরাত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এমিরেটলিকস নামে একটি অনুসন্ধানী প্ল্যাটফর্মের প্রকাশিত গোপন নথি থেকে জানা গেছে যে, গাজায় চলমান সংঘর্ষের সময়ে ইসরায়েলকে সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগরের কাছের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করার প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই তথ্যটি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ক্রেডল থেকে এসেছে।

নথিটি অক্টোবর ২০২৩ সালের এবং ইউএই সশস্ত্র বাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের উদ্দেশে লেখা হয়েছে। এটি লিখেছেন হামদান বিন জায়েদ আল-নাহিয়ান, যিনি আল-দাফরা অঞ্চলের প্রতিনিধি এবং ইউএই রেড ক্রিসেন্ট অথরিটির চেয়ারম্যান।

নথির শুরুতে বলা হয়, ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলকে সহায়তা করার জন্য ইউএই জয়েন্ট অপারেশনস কমান্ডের নির্দেশ অনুসরণে লোহিত সাগর অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে ইয়েমেনের দক্ষিণ লোহিত সাগরের সামরিক ঘাঁটিগুলোকে ইসরায়েলের সহায়তায় প্রস্তুত করা হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, ইসরায়েলকে শক্তিশালী করার জন্য এবং ফিলিস্তিনে যাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউএইকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা চলবে যতক্ষণ না সন্ত্রাসীরা পরাজিত হয়।

নথিতে, ইসরায়েলকে এক বিলিয়ন ডলার মূল্যের গোয়েন্দা সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহেরও উল্লেখ রয়েছে। এছাড়া, কাতার এবং কুয়েতের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা ফিলিস্তিনে যুদ্ধরত গোষ্ঠীগুলোকে আর্থিক সহায়তা দিচ্ছে, যা ইউএই-এর নীতির সঙ্গে সাংঘর্ষিক।

ইউএই ও ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিনের। ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সম্পর্ক স্থাপন হয়। এরপর থেকে, ইসরায়েল ও ইউএই-এর মধ্যে নিরাপত্তা, কূটনীতি ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ইউএই-র সেনাবাহিনী ইসরায়েলের সহযোগিতায় ইয়েমেনের বিভিন্ন এলাকাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, এবং বর্তমানে আবুধাবি তেল আবিবের অন্যতম বড় আরব বাণিজ্যিক অংশীদার।

ইউএই-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান ২০২৪ সালে ইসরায়েলকে ১ কোটি ৭১ লাখ ডলারের অস্ত্র সরবরাহ করেছে, যা গাজায় চলমান যুদ্ধের মধ্যে ব্যবহৃত হয়েছে। ইউএই-এর রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা জায়ান্ট প্রতিষ্ঠানটি ইসরায়েলের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের শেয়ার ধারণ করে।

 

 

 

কিউএনবি/মহন/১৪ জানুয়ারি ২০২৬, /বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit