রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

২৩ বছরেই কৃতিকে বিয়ে দিতে চেয়েছিলেন মা গীতা শ্যানন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ Time View

বিনোদন ডেক্স : সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন নূপুর শ্যানন। এ নিয়ে এতদিন বেশ সরগরম ছিল বলিপাড়া। শনিবার (১০ জানুয়ারি) ভারতের উদয়পুরে খ্রিস্টান মতে গায়ক স্টেবিন বেনকে বিয়ে করেন নূপুর। বোনের বিয়ের আয়োজন নিয়ে এতদিন বেশ ব্যতিব্যস্ত সময় পার করেছেন কৃতি। যদিও বড় বোন হলেও এখনো বিয়ের কোনো খবর নেই অভিনেত্রীর। তবে ছোট বোনের বিয়ে উপলক্ষ্যে এবার নতুন করে কৃতি শ্যাননের মায়ের একটি বক্তব্য নতুন করে সামনে আসছে। 

এর আগে কৃতি শ্যাননের মা গীতা শ্যানন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার ইচ্ছে কৃতি ২৩-২৪ বছর বয়সের মধ্যে বিয়ে করুক। তিনি বলেন, ‘আমি ওকে বলতাম, ২৩-এর মধ্যে বিয়ে করা উচিত। আমি একটু বেশি বয়সে বিয়ে করেছি, তাই মনে করতাম এই বয়সটাই সঠিক। ছোট মেয়ে নূপুরের জন্মের সময় আমার বয়স ৩০ হয়েছিল, তাই ভাবতাম ২৩-২৪ বছর বয়সই সঠিক।’ 

তবে মায়ের সে ইচ্ছে পূরণ করেননি ৩৫ বছর বয়সী এই বলিউড তারকা। এখনো বিয়ে নিয়ে কোনো পরিকল্পনার কথা জানাননি ‘ককটেল ২’ সিনেমার এই নায়িকা। যদিও গুঞ্জন আছে, বর্তমানে তিনি ধনাঢ্য ব্যবসায়ী কবীর বহিয়ারের সঙ্গে প্রেম করছেন।  তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি তিনি। 

 

 

 

কিউএনবি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/সন্ধা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit