মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

আশুলিয়ায় তাঁতি দলের দোয়া ও মিলাদ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করেছেন তাঁতি দলের নেতৃবৃন্দ। রাতে আশুলিয়ার গাজিরচট রশিদ মার্কেট এলাকায় ঢাকা জেলা তাঁতি দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।এসময় আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ও প্রধান আলোচক তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের উপস্থিতিতে সভার সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা জেলা কমিটির সভাপতি জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোখলেসুর রহমান ইলিয়াস শাহী,  থানা কৃষক দলের সভাপতি আবুল হোসাইন মুন্সী, থানা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ও থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ। এছাড়া আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পুরো জাতিকে নতুন করে দেখিয়ে দিল যে, সঠিকভাবে যদি নেতৃত্ব দেওয়া যায়, ভালো ব্যবহার ও জনগণের পক্ষে ঝুঁকি নিয়ে কাজ করা যায় তাহলে সেই ব্যক্তি সম্মানের আসনে অধিষ্ঠিত হবেন। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit