বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

দলে ডাক না পাওয়া প্রসঙ্গে যা বললেন সাব্বির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : একাধিকবার আলোচনা-সমালোচনার শিকার হলেও সাব্বির রহমানের জনপ্রিয়তা কখনো কমেনি। এখনো অনেকেই তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে চান। সাব্বিরকে নিয়ে আলোচনা শুরু হলেই তার ভক্তরা উত্তেজিত হয়ে পড়েন। অনেকেই আশা করেছিলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে জায়গা দেওয়া হবে।

তবে তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এর পেছনে কারণও আছে। চলতি বিপিএল ছিল সাব্বিরের জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার বড় সুযোগ। কিন্তু সেখানে খুব বেশি ভালো কিছু করে দেখাতে পারেননি তিনি। মূলত নিজের পছন্দমতো ব্যাটিং পজিশনে খেলার সুযোগ তাকে সেভাবে দেওয়া হয়নি।

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে সাব্বির বলেন, ‘আপনি কি জানেন আমি কোথায় ব্যাটিং করেছি? কত বল খেলেছি? যদি একজন ব্যাটার ৭-৮ নম্বরে নামে এবং তার সামনে ১৪-১৫ রান করতে হয়, তাহলে আমি কি গিয়ে ডিফেন্স করব?’

তবে সাব্বির চেষ্টা করেছেন নিজের সুযোগ কাজে লাগাতে। তিনি বলেন, ‘দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলাম। সব ম্যাচে তো এমন হয় না। আমার জন্য ৪-৫ নম্বর পজিশন আইডিয়াল। টিম ম্যানেজমেন্ট মনে করছে ৭-৮ নম্বরে আমি ভালো, তাই সেখানে খেলিয়েছে। এর বেশি কিছু করার নেই। আমি বেশি কিছু ভাবিনি।’

সাব্বির আরও বলেন, ‘সমস্যা খুঁজলে অনেক সমস্যা পাওয়া যায়। টি-টোয়েন্টি ক্রিকেটে মোমেন্টাম অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে ভালো মোমেন্টাম পেয়েছিলাম, পরে সেটা হারিয়ে ফেলেছি। কিছুটা ঘাটতি ছিল। এনালিস্টরা বিষয়টি খতিয়ে দেখছে। আরও দুটি ম্যাচ আছে, যা-ই হোক, চেষ্টা করব ভালো করার।’

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit