বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

কূটনীতির মাধ্যমে মার্কিন ‘আগ্রাসন’র জবাব দেবে ভেনেজুয়েলা: রদ্রিগেজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাব তার দেশ কূটনীতির মাধ্যমে দেবে। একই সঙ্গে তার সরকার ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগের কথাও জানিয়েছে। শনিবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড

বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার ঘটনাকে ‘গুরুতর, অপরাধমূলক, অবৈধ ও অবৈধভাবে সংঘটিত হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ব্রাজিল, কলম্বিয়া ও স্পেনের নেতাদের সঙ্গে একটি অনলাইন বৈঠকে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, ‘আমি আবারও স্পষ্ট করেছি যে, ভেনেজুয়েলা এই আগ্রাসনের মোকাবিলা কেবল কূটনৈতিক পথেই করে যাবে।’

উল্লেখ্য, গত শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে নিউইয়র্কে আনে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে সেখানে তাদের বন্দি করে বিচার করা হচ্ছে। মাদুরো বন্দি হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও তেল মন্ত্রী ডেলসি রদ্রিগেজ। সোমবার (৫ জানুয়ারি) রাজধানী কারাকাসে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক আবেগঘন পরিবেশে তিনি শপথ নেন।

 

 

 

কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/সকাল ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit