সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

বিশ্বকাপ ইস্যুতে বিসিবির অবস্থান নিয়ে যা বললেন তামিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় গিয়ে খেলার অভিপ্রায় ব্যক্ত করে আইসিসিকে চিঠিও দিয়েছে। বিষয়টার এখনও নিষ্পত্তি হয়নি, তার আগেই সংবাদ মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বোর্ড। তা নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

আজ বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিষয়টা নিয়ে কথা বলেছেন তামিম। তিনি বলেন, ‘যে সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট সবচেয়ে আগে থাকতে হবে। প্লাস বাংলাদেশ ক্রিকেটের ফিউচারটা চিন্তা করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে।’

ঝোঁকের বসে সিদ্ধান্ত না নেওয়ার আহবানও জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনি ‍হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্তের চেয়েও বড় কথা হলো আপনি এরকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে কমেন্ট করছেন, এটাতে একটা আনসার্টেন্সি খামাখা তৈরি হয়ে যায়। আমি শিউর ওখানে যোগ্য লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা আছেন। উনাদের নিজেদের ইন্টার্নালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্ট সবার সামনে আনা উচিত।’

পুরো পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর থেকে। এই বিষয়ে তামিমের ভাষ্য, ‘মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। এটাতে কোনো ডাউট নেই।’

 

কিউএনবি/আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit