শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

মাহমুদউল্লাহর ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ রংপুরের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : নতুন বলে জিয়াউর রহমান-মোহাম্মদ সাইফউদ্দিন দুর্দান্ত বোলিং করেছেন। তাতে তাসের ঘরের মতো ভেঙে যায় রংপুরের টপ অর্ডার। তবে মিডল অর্ডারে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মালান দুর্দান্ত ব্যাটিং করেছেন। পাশাপাশি দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন খুশদিল শাহ। তাতে দেড়শ ছাড়ানো সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন মাহমুদউল্লাহ। রংপুরের নতুন উদ্বোধনী জুটিতে লিটন দাসের সঙ্গে ইনিংস ওপেন করেন কাইল মেয়ার্স। এই ক্যারিবিয়ান ভালোই শুরু করেছিলেন। তবে থিতু হওয়ার আগেই ফিরেছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। মোহাম্মদ সাইফউদ্দিনের করা অফ স্টাম্পের বাইরের খানিকটা খাটো লেংথের বলে কাট করতে গিয়ে আউট সাইড এজ হয়েছে। সাজঘরে ফেরার আগে ১১ বলে ১১ রান করেছেন তিনি।
সুবিধা করতে পারেননি আরেক ওপেনার লিটনও। জিয়াউর রহমানের করা অফ স্টাম্পের বেশ বাইরের বল স্ল্যাশ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ইমাদ ওয়াসিমের হাতে ধরা পড়েন। ৬ বল খেলে ৬ রানের বেশি করতে পারেননি তিনি।
তিনে নেমে ব্যর্থ তাওহিদ হৃদয়। নিজের খেলা প্রথম বলেই উইকেটের পেছনে ধরা পড়েন তিনি। গোল্ডেন ডাক খেয়ে হৃদয় ফেরায় ৩০ রানেই ৩ উইকেট হারায় রংপুর। দলের এমন বিপদে হাল ধরেন মাহমুদউল্লাহ ও মালান। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে ৫৪ বলে যোগ করেন ৭৪ রান।
৩৩ বলে ৩৩ করেছেন মালান। আর মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৫১ রান। শেষদিকে ২১ বলে অপরাজিত ৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন খুশদিল।

 

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit