শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ঘাতক বাসে আগুন সরকারি সহায়তা বিতরণে স্বজনপ্রীতি করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট॥ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত দেবীগঞ্জে লটকনের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে যৌন নিপীনের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৮০ শতাংশ প্রজেক্টে কোনো সমীক্ষা নেই : সমাজকল্যাণ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : বিদেশি প্রজেক্ট ছাড়া ৮০ শতাংশ প্রজেক্টে কোনো সমীক্ষা নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, আমাদের বড় বড় প্রকল্পগুলো চলছে। দেড় বছর আগে আমি সব প্রকল্পগুলোর সমীক্ষা চেয়েছিলাম। এটা এখনও পাইনি, আমাদের বড় প্রজেক্টে কোনো সমীক্ষা নেই। অতি তাড়াতাড়ি প্রজেক্ট করতে গেলে কীভাবে এটার ফিজিবিলিটি পাবেন। তবে বিদেশি প্রকল্পগুলোতে মনিটরিং পেলাম এগুলোর ফিজিবিলিটি পেলাম। বাকিগুলো এখনো পাইনি।

শনিবার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে ‌‘আত্ম-অনুসন্ধান’ ও ‘নবীন-প্রবীণ কথোপকথন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আমরা একটা বিশাল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি, এত বড় ত্যাগ স্বীকার করলো যারা, আমাদের কাজ হচ্ছে তাদের বঞ্চিত না করা, আগামীতে চাকরির প্রতিযোগিতায় সবাই যেন সমান সুযোগ থাকে সেটা নিশ্চিত করা। আমরা মেধার মাধ্যমে সেটা করতে চাই।

তিনি বলেন, আমাদের মৌলিক জায়গায় ঘাটতি আছে, সিস্টেমের সমস্যা আছে, যেভাবে দেশ চলেছে ৫৪ বছর, এভাবে চলতে পারে না, আমরা শূন্য ভান্ডার পেয়েছি। তবে আমাদের সব ক্ষেত্রে পলিসি পরিবর্তন করতে হবে।

শারমীন এস মুরশিদ বলেন, আপনারা যে কাজই হাতে নেবেন সবচাইতে আগে আপনার সমীক্ষা লাগবে এবং আপনার মনিটরিং সিস্টেম লাগবে। আপনার যদি মনিটরিং সিস্টেম না থাকে তাহলে আপনি অন্ধের মতো কাজ করে যাবেন কোনো ফল আসবে না। একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম যেখানে দায়বদ্ধতা জবাবদিহিতা আমাদের সিস্টেমের ভেতরেই থাকবে।

নির্মাণের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, নতুন স্থাপনা নির্মাণের কয়েক মাসের মধ্যেই কোথাও কোথাও ফাটল দেখা গেছে। ভবিষ্যতে সব নির্মাণ চুক্তিতে ১০ বছরের স্ট্রাকচারাল দায়বদ্ধতা যুক্ত করা হবে, যাতে ত্রুটি ধরা পড়লে ঠিকাদার নিজ খরচে সংস্কার করতে বাধ্য থাকে।

কিউএনবি /অনিমা/০৩ জানুয়ারি ২০২৬,/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit