রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

ফেব্রুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ : বিজিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ :  চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সীমান্তসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের চোরাচালাণের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেইসঙ্গে ১৩টি পিস্তল, গোলাবারুদ ও বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে— ১ কেজি ১৬৯ গ্রামের বেশি সোনা, ১০ হাজার ৮৭৮টি শাড়ি, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক, ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি প্রসাধনী সামগ্রী, ১৩ হাজার ৮৫২ কেজি চা পাতা, ১৯৫টি মোবাইল ফোন, ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পেঁয়াজ, ৬৩৮টি গরু ও মহিষ এবং শতাধিক যানবাহন।

অভিযানকালে জব্দ করা হয়েছে ১৩টি বিদেশি ও দেশি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গোলাবারুদ, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর, তিন কেজি গান পাউডার, ২৪টি অন্যান্য অস্ত্র এবং পাঁচ কেজি ভারতীয় রাসায়নিক উপদান।

জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৭ লাখ ৯ হাজার ৮০টি ইয়াবা, দুই কেজি ২৬৮ গ্রাম হেরোইন, দুই হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, এক কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ছয় হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, এক লাখ ৬১ হাজার ৮৫৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, এক লাখ ৯৯ হাজার ৫৪টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২৫০ গ্রাম কোকেন এবং ৩ লাখ ১৯ হাজার ৮৬৩ পিস বিভিন্ন প্রকার ওষুধ।

এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪১ জন চোরাচালানীকে আটক করা হয়েছে।

একইঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি ও ২ জন ভারতীয় নাগরিক এবং ১৩৫ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit