বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : ‎‎লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষি খেয়ে বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাব রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে। 

এদিকে বেল্লালের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আরমান পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের দাবিতে বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন উত্তেজিত জনতা। 

অভিযুক্ত আরমান রায়পুর পৌরসভার ৮নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে ও পেশায় রিকশাচালক। 

নিহত বেল্লাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও পেশায় ব্যবসায়ী। 

পুলিশ ও ‎প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশা দাঁড় করানো নিয়ে আরমান ও অপর রিকশাচালক বৃদ্ধ কবির মোহরির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা মারামারিতে জড়ায়। ঘটনাটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যান। এ সময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে বেল্লাল গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

বেল্লালের ছোট ভাই হেলাল হোসেন বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

‎রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, নিহতের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্ত চলছে।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit