বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের ভরি কত? নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯ রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন। 

কেকেআরের সোশ্যাল মিডিয়া থেকে উধাও মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা এলেও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন অনেকে। তবে এখন পর্যন্ত এই ফ্রাঞ্চাইজিটি কোনো বিবৃতি না দিলেও সামাজিক মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজ থেকে মুস্তাফিজকে নিয়ে করা সব পোস্ট সরিয়ে ফেলেছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের সংস্করণে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টাইগার পেসারকে স্কোয়াড থেকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ জন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে বিসিসিআই।

আজ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়ে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে, বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে যে তারা তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মুক্তি দেবে। এছাড়া, যদি তারা কোনো পরিবর্তন বা বদলি কাউকে চায়, বিসিসিআই সেটি অনুমোদন করবে।’

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ কেউ প্রশ্ন তোলেন। যদিও বিসিসিআই শুরুতে ‘প্রতীক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অবলম্বন করেছিল। সাইকিয়া জানান, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাবলির প্রেক্ষিতে’।

বাংলাদেশি ‘কাটার মাস্টারকে’ কেনার পর নিয়মিতই তাকে নিয়ে পোস্ট করে আসছিলো কেকেআর। দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের পারফরম্যান্স নিয়েও পোস্ট করে ফ্রাঞ্চাইজিটি। তবে বিসিসিআইয়ের বিবৃতির পর সব পোস্ট এখন উধাও।

এবারই প্রথম কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। আইপিএলে এর আগে ৫টি দলের হয়ে ৮ মৌসুম আইপিএলে খেলেছেন ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার। সব মিলিয়ে আইপিএলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি।

কিউএনবি /অনিমা/০৩ জানুয়ারি ২০২৬,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit