বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে আট স্কিয়ারের মৃত্যু বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার মধ্যে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক :ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে সরিয়ে নেওয়ার পর সৃষ্ট চরম উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন। শনিবার (৩ জানুয়ারি) স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে আলোচনার মাধ্যমে একটি ‘গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ’ সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানায়।

বিবৃতিতে স্প্যানিশ মন্ত্রণালয় জানায়, স্পেন বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ করছে। একই সঙ্গে দেশটি মনে করিয়ে দেয় যে, ২০২৪ সালের ২৮ জুলাইয়ের বিতর্কিত নির্বাচনের ফল স্পেন কখনোই স্বীকৃতি দেয়নি। ওই নির্বাচনে মাদুরোকে জয়ী ঘোষণা করা হলেও বিরোধী দল কারচুপির অভিযোগ তুলেছিল এবং তাদের প্রার্থী এদমুন্দো গনসালেস উরুতিয়া পরবর্তীতে স্পেনে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। স্পেন সরকার জানিয়েছে, তারা রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া লাখো ভেনেজুয়েলানকে আশ্রয় দিয়ে আসছে এবং সংকটের স্থায়ী সমাধানে যেকোনো গঠনমূলক আলোচনায় সহায়তা করতে প্রস্তুত।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন পরিষদ মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও সুনির্দিষ্ট ভোটকেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ ওই ফলাফল প্রত্যাখ্যান করে আসছিল। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই মার্কিন হস্তক্ষেপ ও মাদুরোকে আটকের ঘটনা পুরো লাতিন আমেরিকায় নতুন অস্থিরতা তৈরি করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit